বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে নিজ কক্ষ থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুদীপ বড়ুয়া (৪৫) নামের ওই পুলিশ কর্মকর্তা চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি গোয়াইনঘাটে যোগ দিয়েছিলেন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, রবিবার বেলা আড়াইটার দিকে থানা কম্পাউন্ডের ভেতর নিজকক্ষ থেকে এসআই সুদীপের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি থানার ভেতর থেকে দরজা লাগিয়ে জানালার গ্রীলের সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অন্য একটি সূত্র জানায়, কয়েকদিন ধরেই কর্মক্ষেত্রে ‘মানসিক ভাবে বিপর্যস্ত’ ছিলেন এসআই সুদীপ। এ নিয়ে সপ্তাহখানেক আগে তিনি তার এক আত্মীয়ের সাথে কথাও বলেছিলেন।
তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনও পর্যন্ত কিছু নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
উল্লেখ্য, সুদীপ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনাইছড়িতে। তিনি ১৯৯১ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৫ সালে তিনি এসআই পদে পদোন্নতি লাভ করেন। তার ছেলে নৌবাহিনী স্কুলে এবং মেয়ে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।