বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সত্য বচনে বিতর্কিত কর্মকান্ডের যেন পিছুই ছাড়ছেনা বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার। একদিন আগে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ কাটতে না কাটতে এবার কেন্দ্রের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেয়র কাদের মির্জা দু’টি পদে পরিবর্তনের ঘোষণা দিলেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে কাদের মির্জা কমিটিতে নতুন পদায়নের ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর পার্বতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরকে সরিয়ে মির্জা অনুসারী নাজিম উদ্দিন নিজামকে ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। সংগঠন বহির্ভূত কর্মকান্ডের অভিযোগ এনে উপজেলা আ’লীগের মূলধারার সাথে জড়িত জহিরুল ইসলাম তানভিরকে মৌখিকভাবে অব্যাহতির ঘোষণা দেন মির্জা কাদের। এক সময় জহিরুল ইসলাম তানভির কাদের মির্জার একান্ত বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত ছিল।
অপরদিকে, কাদের মির্জা ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয় গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মির্জা অনুসারী শাহাদাত হোসেন সজলকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয় কাদের মির্জা।
মির্জা ঘোষিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মৌখিক ভাবে কাদের মির্জা এ ঘোষণা দেয়। লিখিতভাবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বলেন, এই রকম কথা আমি শুনেছি। এসব বোগাস। সে বাদ দেবার কে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।