বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ও দুপুরে জেলার কলারোয়া এবং কালিগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার কলারোয়ায় ট্রাক চাপায় আব্দুল্লাহ নামের এক কিশোর নিহত হয়। সে কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬)। বুধবার ভোরে কলারোয়া উপজেলার বাবুলখালি বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার জয়নগরে রাতে যাত্রা দেখে ভোরে বাড়িতে ফিরছিলো আব্দুল্লাহ। পথিমধ্যে বাবুলখালি বাজারে একটি পাথর বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলারোয়া থানা পুলিশ ট্রাকটি আটক করে।
অপরদিকে, সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়। নিহতের নাম মিজানুর রহমান। বয়স আনুমানিক ১৬ বছর। সে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের ছেকরা গ্রামের আব্দুল আলিমের ছেলে এবং কালিগঞ্জ ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেণির ছাত্র। বুধবার দুপুরে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের ভাড়াশিমলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় এক সাংবাদিক জানান, মিজানুর তার নিজস্ব বাজাজ মোটরসাইকেল চালিয়ে নলতার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ভাড়াশিমলা নামক স্থানে পৌঁছালে কালিগঞ্জ গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।