Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:৫৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া জানান, জাহিদুল ইসলাম এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনের কাজ দেখাশোনা করতেন। আজ সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় পৌছলে একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ