Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের নাম জানালেন ক্রিকেটার নাসির হোসেন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৭:৪২ পিএম

প্রথমবারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল ছেলে সন্তানের বাবা হন নাসির। কয়েক দিন খুশির খবরটি গোপন রেখেছিলেন নাসির-তামিমা দম্পত্তি। সোমবার (১৮ এপ্রিল) বিষটি প্রকাশ্যে আনেন নাসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের নাম জানিয়েছেন এই ক্রিকেটার।

নাসির জানান তার ছেলের নাম রেখেছেন আব্দ মানাফ। ওই সময় নাসির আরও লিখেন, “আসসালামুলাইকুম। রমজানের প্রথম শুক্রবার। এটা অনেক মহান একটা দিন ছিল। এই দিনে আল্লাহ আমাদের বিশ্বের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আমরা যখন আমাদের সন্তানকে পরিচয় করা দিচ্ছি তখন এটা খুবই আনন্দের দিন। স্বর্গ থেকে ক্ষুদ্র একটি অংশ যেন পৃথিবীতে নেমে এসেছে। আমার সন্তান আব্দ মানাফ। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।”

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারিতে রাজধানী উত্তরার একটি রেস্টুরেন্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মি। বিয়ের পর থেকেই নানা আলোচনা সমালোচনায় বিদ্ধ হতে হয় তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসির হোসেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ