Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে দুই প্রবাসীকে জরিমানা

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ২:৪৩ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে দুই প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার
উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামে ইতালি থেকে আগত মোঃ আবদুল আজিজ কে এবং ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কূল গ্রামের যুক্তরাষ্ট্র থেকে আগত মোঃ দাউদ হোসেনকে সরকার নির্দেশিত হোম কোয়ারেন্টাইন অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরে এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭১ জন। আইসোলেশনে আছেন ১ জন। তবে চাঁদপুরে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী নেই বলে সিভিল সার্জন সাংবাদিকদের জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ