মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীন সফরে গিয়ে পারিবারিক ব্যবসায় বিনিয়োগের বিপরীতে চীনা ব্যবসায়ীদের মার্কিন ভিসার টোপ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরার্ড কুশনারের বোন নিকোল কুশনার মেয়ার। তার এ বক্তব্যে তুমুল বিতর্ক ছড়ায়। এবার বিতর্কের মুখে চীনা ব্যবসায়ীদের সঙ্গে পূর্বনির্ধারিত একটি বৈঠক বাতিল করেছে কুশনারদের কোম্পানি। চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেন ও গোয়াংজুতে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সামনে বক্তব্য দেয়ার কথা ছিল কোম্পানির প্রেসিডেন্ট লরেন্ট মোরালির। কথা ছিল কুশনারদের পারিবারিক ব্যবসার পক্ষে চীনা বিনিয়োগ টানতে প্রেজেন্টেশন দেয়ার। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।