Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় জয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট : ১১:৫৯ পিএম, ১০ জানুয়ারি, ২০২৩

ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রথম ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করল শ্রীলঙ্কা। মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম ওয়ানডে ৬৭ রানের জয় নিয়ে সিরিজ শুরু করল ভারত। সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি।

৩৭৮ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩০৬ রান তোলে। অধিনায়ক দাসুন শানাকার সেঞ্চুরি কেবল ব্যবধানই কমিয়েছে তাদের হয়ে। ৮৮ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০৮ রানে অপরাজিত ছিলেন শানাকা। এছাড়া পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৭২ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন উমরান মালিক। 

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৭৩ রান করে ভারত। উদ্বোধনী জুটিতেই আসে ১৪৩ রান। শানাকার বলে এলবিডব্লিউ হয়ে ৭০ রান করে ফেরেন গিল। রোহিতেরও শতরান হয়নি। ৮৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর সেঞ্চুরি করেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে গত ডিসেম্বরেই শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। দুইবার জীবন পেয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৪৫ তম সেঞ্চুরিটা তুলে নেন এই ডানহাতি। ঘরের মাঠে এটি তার ২০তম। যা ওয়ানডেতে সর্বোচ্চ। তালিকার চূড়ায় অবশ্য শচীন টেন্ডুলকারেরও নাম আছে। তবে শচীনের চেয়ে কম সময়ে ঘরের মাঠে নিজের ২০ তম সেঞ্চুরি করেছেন এই ডানহাতি।

কোহলি যেখানে খরচ করেছেন ৯৯ ইনিংসে, সেখানে শচীনের লেগেছিল ১৬০ ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন কসুন রাজিথা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি কলকাতায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ