Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তর্বাস ছোট তাই থানায়!

ডেইলি হান্ট | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

মোবাইল ফোন হারিয়েছে কিংবা বাড়িতে চুরি হয়েছে। অথবা কেউ আপনাকে বিরক্ত করছে। এসব বিষয়ে থানায় অভিযোগ জানানো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোনও দর্জি অন্তর্বাস ছোট মাপের করে দিয়েছেন বলে থানায় অভিযোগ করার ঘটনা কল্পনারও বাইরে।
অবাস্তব হলেও তেমনটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের ভোপালে। এ ঘটনায় পুলিশের চোখ রীতিমত কপালে ওঠে। গত বৃহস্পতিবার ভোপালের বাসিন্দা কৃষ্ণকুমার দুবে অন্তর্বাস নিয়ে থানায় হাজির।
একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করলেও লকডাউনে বেকার। অত্যন্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে বন্ধুর কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা দিয়েই কিনেছিলেন ২ মিটার মাপের একটি কাপড়ও। সেই কাপড় দর্জিকে দিয়ে বলেছিলেন, একটি অন্তর্বাস তৈরি করে দিতে।
কৃষ্ণকুমার নির্ধারিত দিনে দর্জির কাছ থেকে অন্তর্বাস নিতে যান। অভিযোগ, অন্তর্বাস হাতে পাওয়ার পর দেখেন মাপে বেশ ছোট। তিনি দর্জিকে বলেন, আবারও সঠিক মাপের অন্তর্বাস তৈরি করে দিতে হবে। তবে দর্জি তাতে রাজি হননি বলেই অভিযোগ।
তিনি থানায় গিয়ে ঘটনা পুলিশকে বলেন। প্রথমে অভিযোগ শুনে কী করা উচিত তা বুঝতে পারছিলেন না পুলিশকর্মীরাও। পরে যদিও পুলিশ ওই দর্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ