Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাপী রুশদের গ্রেফতারে তাড়া করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বিশ্বের বিভিন্ন স্থানে রুশ নাগরিকদের গ্রেফতারে যুক্তরাষ্ট্র ‘তাড়া’ করছে বলে দাবি করেছে রাশিয়া। এই অভিযোগ তুলে রাশিয়া দেশটির নাগরিকদের বিদেশ ভ্রমণে যাওয়ার আগে দ্বিতীয়বার বিবেচনা করার পরামর্শ দিয়েছে। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ নাগরিকরা যখন দেশের বাইরে যান তখন যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা গ্রেফতারের হুমকিতে থাকেন। ওইসব দেশে গ্রেফতারের পর রুশ নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সংশ্লিষ্ট মার্কিন ও রাশিয়ার কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের আহŸানের পরও যুক্তরাষ্ট্রের স্পেশাল সার্ভিস বিশ্বের বিভিন্ন স্থানে রুশ নাগরিকদের গ্রেফতারে তাড়া করছে। এই পরিস্থিতিতে আমরা রুশ নাগরিকদের বিদেশ ভ্রমণের সতর্কতার সঙ্গে এই ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দিচ্ছি। বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের শুরু থেকে বিভিন্ন দেশে ১০ রুশ নাগরিককে আটক করার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। এতে উদাহরণ হিসেবে স¤প্রতি স্পেন, লাটভিয়া ও গ্রিসে চার রুশ নাগরিককে যুক্তরাষ্ট্রের সাইবার অপরাধের অভিযোগে গ্রেফতারের ঘটনা তুলে ধরা হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ