বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। নিহতের নাম মো. মিঠু মিয়া (৩৫) বলে জানা গেছে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাড়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক ও ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক মিঠু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।