প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী

মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মার্কিন মিউজিক ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া নামল। চলতি বছর একের পর এক শোকের ছায়া বিশ্বের সঙ্গীত মহলে। এই পর্যন্ত একাধিক হলিউড অভিনেতা-অভিনেত্রীরা প্রয়াত হয়েছেন ইংরেজি বিনোদন ইন্ডাস্ট্রিতে। এবার মারা গেলেন জনপ্রিয় হলিউড গায়ক উইলি স্পেন্স । মাত্র ২৩ বছর বয়সে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা বিশ্বের সঙ্গীতমহল। ইংরেজি সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী, তিনি মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তাঁর গাড়ির ভিতরে একটি খালি কণ্ঠে গান গাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন। সঙ্গে ক্যাপশনে দিয়েছিলেন, ‘প্রভু আপনি আমার লুকানোর জায়গা।’ তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে গায়িকা ক্যাথরিন ম্যাকফি ফস্টার লিখেছিলেন, ‘আপনি এখন যীশুর সঙ্গে আছেন। ঈশ্বর তোমার মঙ্গল করুক. আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ।’ উইলি স্পেন্স, প্রাক্তন আমেরিকান আইডলের রানার আপ। গত মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ তিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান। জানা গিয়েছে, তাঁর গাড়ির সঙ্গে একটি ট্র্যাক্টরের ব্যাপক সংঘর্ষ হওয়ার কারণে গায়ক-সহ তাঁর গাড়ির ভেতর যারা যারা ছিলেন সবাই প্রয়াত হয়েছেন। টেনেসি হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। গত বছর সম্প্রচারিত আমেরিকান আইডলের ১৯তম সিজনে, উইলি স্পেন্স রানার আপ হিসাবে স্থান পান এবং চেইস বেকহ্যাম প্রথম স্থান অধিকার করেন। রানার-আপ হওয়ার পর অডিশনে বিচারকদের কাছে স্পেন্স বলেন, ‘আমি শুধু চাই আমার কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছুক। আশা করি একদিন গ্র্যামি জিতব, যেখানে আমি নিজেকে পাঁচ বছরে দেখতে পাব।’ তাঁর যাত্রা সুদীর্ঘ হওয়ার আগেই প্রয়াত হলেন তরুণ প্রতিভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।