Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৮:০৭ পিএম

পুঠিয়ায় পাঁচ বছরের শিশুকে শান্ত নামের এক এস.এস.সি পরীক্ষার্থী ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৮টা সময় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে ধর্ষিতার বাবা বাদি হয়ে পুঠিয়া থানায় ধর্ষক শান্তকে আসামী করে মামলা দায়ের করেছে। অভিযুক্ত শান্ত পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ৪নংওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার মৃত আখের আলীর ছেলে ও পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) আব্দুল বারী জানান, সোমবার সকাল ৮টার সময় ধর্ষণের শিকার শিশুটি শান্তর দোকানে দুধ কিনতে যায়। এসময় শান্তর দোকানে তাকে একা পেয়ে দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে ধর্ষক শান্ত পালিয়ে যায়। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, মেয়েটিকে রামেক হাসপালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। আসামি শান্তকে আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ