বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে বসত ঘর নির্মাণে ঠিকাদারি কাজ ও চাঁদার টাকা না পেয়ে রহমত উল্যাহকে (৬০) গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৫নং আসামি মো. রকি (২৬) ও ৬নং আসামি সোহেলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বেগমগঞ্জের দেবীপুর ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট রাস্তার মাথা এলাকার অজি উল্যার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বাবুলের ছেলে ও সোহেল দেবীপুর গ্রামের শহিদ উল্যার ছেলে।
র্যাব জানায়, রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ অথবা দুই লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃত আসামিসহ কয়েকজন। কিন্তু তাকে কাজ দিতে অপরাগত প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সকালে রহমতের ঘরের ছাদের কাজ করার সময় রকি, ফরহাদ ও জোবায়েদে নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালিয়ে রহমতের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। আহত রহমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আহতের ভাই বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে মামলায় এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।