Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় ঢাকা-রংপুরগামী আন্ত:নগর ট্রেন রংপুর এক্সপ্রেস এর চাকায় কাটা পড়ে ছফির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ছফির উদ্দিন উপজেলার বাওড়া গ্রামের মৃত সমছের আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দুপুরে রংপুর এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এসময় রেল লাইন পার হতে গিয়ে ছফির উদ্দিন ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ তার স্বজনরা লাশ তুলে নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত লালপুর থানায় কোন মামলা হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ