Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে এক বৃদ্ধের মৃত্যু

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা : লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসেম মাজি(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত দুইজনকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আটক করা হয়। নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, সকালে তাদের বাড়ির দরজায় তাদের চলাচলের পথ বন্ধ করার উদ্দ্যেশে মান্দার কাটার বেড়া দিতে থাকে প্রতিবেশী মোতাহার ও তোফায়েল। বিষয়টি তারা দেখতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন হাসেম ও তার স্ত্রী আমেনা বেগম। এতে উভয়ের মাঝে মারপিট শুরু হয়ে যায়। মারপিটের এক পর্যায়ে হাসেম মাটিতে লুটিয়ে পরলে সেখান থেকে তাকে হাসপাতালে নেয় তার আত্বীয় স্বজনরা। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ