পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী

ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মুসলিম মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ, উৎসাহ বাড়াতে তাদের মধ্যে যারা স্নাতক ডিগ্রিধারী, তাদের বিয়েতে ৫১ হাজার টাকার গিফট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। স্নাতক ডিগ্রিধারী যেসব মুসলিম মেয়ে ইতিমধ্যে মাওলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন (এমএইএফ) স্কলারশিপ পেয়েছেন, তারাই পাবেন এই উপহার।
এই প্রকল্পের নাম রাখা হয়েছে শাদী শগুন। ওই ফাউন্ডেশন একটি ওয়েবসাইটে স্কিমের বিস্তারিত খুঁটিনাটি তথ্য তুলে দেবে। ফাউন্ডেশনের মত, মুসলিম মেয়েদের কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে পড়া শেষ করতে উৎসাহ দেবে এই উপহার।
স¤প্রতি ফাউন্ডেশনের এক বৈঠকে আরও ঠিক হয়, ক্লাস নাইন ও টেনে পাঠরত মুসলিম মেয়েদের ১০ হাজার টাকা দেওয়া হবে। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাকির হুসেইন আনসারীর মত, মুসলিম সমাজের একটা বড় অংশের কন্যাসন্তানরা আজও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়, মূলত আর্থিক সমস্যার কারণে। এই উদ্যোগে আর্থিক সমস্যা দূর হবে বলে আশা করা যায়। সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।